
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্পাদক মণ্ডলীর দুই সদস্যকে অব্যাহতি দিয়েছে গাজীপুর জেলা বিএনপি।
গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত পত্রে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
বৃহস্পতিবার অব্যাহতির ওই নোটিশ প্রেরণ করে জেলা বিএনপি।
অব্যাহতিপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন- শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান নয়েছ এবং শ্রীপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ গণি মৈশাল।
তাদেরকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
মশিউর রহমান নয়েছ উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে এবং এম.এ গণি মৈশাল একই ইউনিয়নের নিজ মাওনা গ্রামের ভারত মৈশালের ছেলে।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাতবর তার কার্যালয়ে অনুপস্থিত থাকেন। গত ২০ আগস্ট গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান নয়েছ এবং সাধারণ সম্পাদক এম.এ গণি মৈশাল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাতবর পরিষদের কার্যক্রম চলমানে মিটিং করেন। ওই মিটিংয়ে চেয়ারম্যানের দুই পাশে মশিউর রহমান নয়েছ এবং এম.এ গণি মৈশাল উপস্থিত থেকে মিটিং শেষ করেন। ওই মিটিংয়ের সকল কার্যক্রমে উপস্থিত থাকায় বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে তাদেরকে দলের সকল পদ থেকে অবাহতি দেওয়া হয়।
এম পি
- ১চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ২তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৩বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৪ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৫চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৬রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৭শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ৮ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৯সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১০দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৭লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত