
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭ টির, দর কমেছে ১০৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১ টির।
ডিএসইতে ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৭ কোটি ৯৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫০ পয়েন্টে। সিএসইতে ৩২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ৫কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৬জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৭আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ৮দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৯এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ১০আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৩কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা





পাঠকের মতামত