প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০ ৪:২৭ পিএম , আপডেট: নভেম্বর ২৩, ২০২০ ৪:৩০ পিএম

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, করোনা মোকাবিলায় ভ্যাকসিনের কোনো বিকল্প নেই।অ তাই সবচেয়ে কম দামে সেই ভ্যাকসিন আনছে সরকার। প্রতি ডোজ পেতে খরচ হবে মাত্র পাঁচ ডলার।

তিনি বলেন, ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে ইতিমধ্যে চুক্তি হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ‌”করোনাকালীন বেসরকারি খাতের বিনিয়োগ” শীর্ষক এক ভার্চুয়াল সভায় এ তিনি একথা বলেন। ভার্চুয়াল বৈঠকটি আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সালমান এফ রহমান বলেন, ভারতের সিরাম ইন্সটিটিউট অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিন উৎপাদন করছে। প্রক্রিয়া শেষ হলে তারা ভারত ও বাংলাদেশ সরকারকে সরবরাহ করবে। ফলে এই ভ্যাকসিন বাজারে আসা মাত্রই দেশের মানুষ তা পেয়ে যাবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও আবদুল আউয়াল মিন্টু, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামস মাহমুদ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের যুগ্ম সম্পাদক শামসুল হক জাহিদ।

সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

শেয়ার

পাঠকের মতামত

বিরোধীদলীয় নেতা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশে আমরা আর ...

সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

সংবাদকর্মী ও গণমাধ্যমের স্বার্থে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ...

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে নিম্নচাপে ...

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে। জানা গেছে, ...

স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার

স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ...