প্রকাশিত: জুন ২২, ২০২৪ ২:২৯ পিএম

দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (২২ জুন) এ বিষয়ে সারা দেশের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, হাসপাতালের পরিচালকসহ দেশের সব স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী অনলাইন প্ল্যাটফর্ম জুমে এক মিটিংয়ে এ নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাসেল’স ভাইপার নিয়ে জনগণকে বলব আপনারা আতংকিত হবেন না। রাসেল’স ভাইপারের যে এন্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। আমি নির্দেশ দিয়েছি কোন অবস্থাতেই এন্টিভেনমের ঘাটতি থাকা যাবে না।

তিনি বলেন, সাপে কাটার বিষয়ে জনগণকে সচেতন করা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয় সে বিষয়ে সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সাপে কাটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এতে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।

স্বাস্থ্যমন্ত্রী সভায় সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. রুবেদ আমিনসহ স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তিনজন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ...

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী

দেশে খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষিপণ্যের উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থায় ট্রেসেবিলিটি (Traceability) চালুর ...

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অপরাধ থেকে দেশের নাগরিকদের সুরক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে ...

ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ভাসানটেকের বিআরপি কলোনিতে অসহায় ও দুস্থদের মধ্যে শুকনো ...