
আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী সয়াবিন তেলের দাম কমেছে। ফলে বুধবার (৮ মে) পাম অয়েলের দরপতন ঘটেছে। এছাড়া পণ্যটির রপ্তানি কমার আশঙ্কাও মূল্য হ্রাসের অন্যতম কারণ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বেঞ্চমার্ক পাম অয়েলের আগামী জুলাইয়ের সরবরাহ চুক্তি মূল্য কমেছে ৬১ রিঙ্গিত বা ১ দশমিক ৫৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম স্থির হয়েছে ৩৮৬৯ রিঙ্গিতে। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ৮১৬ ডলার ২৪ সেন্ট।
একই দিনে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে সক্রিয় সয়াবিন তেলের দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১৩ শতাংশ। আর শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভোজ্যতেলটির দরপতন ঘটেছে ১ দশমিক ১৭ শতাংশ। সঙ্গত কারণে পাম অয়েলের মূল্য নিম্নগামী হয়েছে।
রয়টার্সের করা এক জরিপে দেখা গেছে, বিদায়ী এপ্রিলে মালয়েশিয়ার পাম অয়েল রপ্তানি ৭ দশমিক ৭৯ শতাংশ কমে ১ দশমিক ২২ মিলিয়ন মেট্রিক টনে দাঁড়িয়েছে। মে-জুনেও সেটা কমতে পারে। কারণ বিশ্ববাজারে চাহিদা দুর্বল হয়েছে।
সিঙ্গাপুর-ভিত্তিক ব্রোকারেজ কমগ্লোবাল প্রাইভেট লিমিটেডের পরিচালক প্রণব বাজোরিয়া বলেন, অন্যান্য ভোজ্যতেলের উৎপাদন বেড়েছে। এখন সয়াবিন, সূর্যমুখী, ক্যানোলার মৌসুম চলছে। ফলে চাপে পড়েছে পাম অয়েলের বাজার। পণ্যটির বৈশ্বিক মূল্যও হ্রাস পেয়েছে।
- ১রবি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ফনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ইস্টার্ণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত