প্রকাশিত: মে ২২, ২০২১ ১১:০৩ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১০ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১৪ কোটি ১১ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮২ লাখ ২১ হাজার ২০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইষ্ট নিটিংয়ের দর কমেছে ১০ দশমিক ২৬ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৯ লাখ ৩৭ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের দর কমেছে ১০ দশমিক ১০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৯০ লাখ ৯৯ হাজার  টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ৮০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-বিডি থাই অ্যালুমেনিয়ামের ৮ দশমিক ৯৮ শতাংশ, ফরচুন সুজের ৮ দশমিক ৭৯ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ১৩ শতাংশ, নিউ লাইফ ক্লোথিংয়ের ৮ দশমিক শূন্য ৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৭৪ শতংশ, এমারেল্ড অয়েলের ৭ দশমিক ২৭ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৮ শতাংশ দাম কমেছে।

শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...