চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১২টি ...

সিরাজগঞ্জে দুই দিনে ১৩ জন শিশুর দেহে হাম রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে বাকি ৪ জন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ তথ্য জানান।
তিনি জানান, ২৯ মার্চ থেকে হাম রোগী গণনা শুরু করা হয়। আক্রান্ত শিশুদের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর মধ্য মনসুর আলী মেডিকেল কলেজে ৩ জন রোগী এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ১ জন রোগী ভর্তি রয়েছেন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানিয়েছেন, সিরাজগঞ্জে হাম আক্রান্ত শিশুদের মধ্যে এখনও পর্যন্ত কেউ মারা যায়নি।
তবে ২৮ মার্চ শাহজাদপুরের এক শিশু ঢাকায় হাম আক্রান্ত হয়ে মারা গেছেন।
ইএটি

পাঠকের মতামত