জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫ ৬:০২ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) আসরের নামাজ শেষে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাঁটাগাড়ী বাজার জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উষাইকোল গ্রামের আশুতোষ স্যানাল ও তার সহযোগী গজেন্দ্রনাথ মাহাতোসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নামে লিজ নেওয়া পুকুরগুলো দখলের চেষ্টা চালিয়ে আসছেন। সম্প্রতি ভুয়া কাগজপত্র তৈরি করে পুকুরগুলো নিজেদের নামে নেয়ার উদ্যোগ নিলে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. সবুজ তালুকদার। এতে স্থানীয় স্বপন কুমার সিং, সাবেক ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম, মো. জাফর হোসেনসহ গ্রামবাসী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উষাইকোল গ্রামে বহু বছর ধরে হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি বিরাজ করছে। তবে পুকুর দখলচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সেই সামাজিক বন্ধন নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ সময় বক্তারা অবিলম্বে দখলচেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান। মানববন্ধনে উষাইকোল গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...