প্রকাশিত: মার্চ ৩০, ২০২২ ৮:০৫ পিএম

সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে ভারতীয় তীর খেলা (জুয়া) বন্ধ করতে মডেল থানা পুলিশ অভিযান চালিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে একটি চক্র ভারতীয় তীর খেলা (জুয়া) খেলা চালিয়ে আসছে। দীর্ঘ দিন উপজেলায় খেলাটি বন্ধ থাকলে হঠাৎ করে তীর খেলা (জুয়া) নামক এ খেলা আবারও বৃদ্ধিপায়। যার ফলে উপজেলার বিভিন্ন পেশার মানুষ খেলায় আসক্ত হয়ে পড়ে এলাকায় চুরি ডাকাতির ঘটনা ঘটছে। খেলাটি বন্ধ করতে পুলিশ বিভিন্ন ভাবে অভিযান করলেও খেলাটি ডিভাইস ব্যবহারের মাধ্যমে চলে আসছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার সাবেক বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় চাঙ্গীল ও পূর্ববাজার এলাকায় পুলিশ অভিযান করে ভারতীয় তীর (জুয়া) খেলার আস্তানা উচ্ছেদ করে।

জৈন্তাাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ জানান, ভারতীয় তীর (জুয়া) খেলা পরিচালনার জন্য বাংলাদেশী এজেন্ট নিয়োগ করে খেলাটি
পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিত্বে খেলা পরিচালনার এলাকায় চিহ্নিত করে আমরা অভিযান পরিচালনা করে আস্তানাগুলো ঘুড়িয়ে দিয়েছি।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে এজেন্টরা পালিয়ে যায়। আমরা বিভিন্ন মাধ্যমে তাদের তালিকা তৈরী করছি এবং তীর (জুয়া) খেলা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান

ময়মনসিংহের মুক্তাগাছার কৃতী সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান ...

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...