ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫ ৪:৪৫ পিএম

ফেনীর সোনাগাজী চর দরবেশ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেরামতিয়া দাখিল মাদ্রাসা মাঠে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ উদ্দিন বিএসসি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক করিমুল হক, ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন, সেক্রেটারি বাহার উল্যাহ, চর দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য দুলাল মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন মিসকিন, উপজেলা যুবদলের সদস্য নাছির উদ্দিন, চর দরবেশ ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুবদল নেতা ডাঃ মানিক, উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ, ইউনিয়ন তাঁতী দলের সেক্রেটারি আনোয়ার হোসেন রুবেল, ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোশারফ হোসেন, ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আবু তাহের সহ ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গায়েবানা জানাজার নামায পরিচালনা করেন, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান

ময়মনসিংহের মুক্তাগাছার কৃতী সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান ...

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...