
সোনাগাজীর কৃতি সন্তান প্রখ্যাত নাট্যাচার্য ড. সেলিম আল দীনের স্মরণে ৫ দিনব্যাপী ‘সেলিম আল দীন মেলা-১৪৩১ শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে নাট্যকারের বাড়ির পাশের গ্রাম উপজেলার মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. এস. এম ফারুক হোসাইন, ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ সহযোগী অধ্যাপক মো. আল জাবির, বিশিষ্ট শিল্পপতি মেজবাহ উদ্দিন কিসলু খাঁন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার প্রমুখ।
আরমান চৌধুরীর সঞ্চালনায় মেলায় আরও উপস্থিত ছিলেন, সোনাগাজী পৌর সভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, চর দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) জান্নাতুল ফেরদৌস মিতাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।
মেলায় প্রয়াত নাট্যকার সেলিম আলদীন রচিত নাটকের মঞ্চায়নের পাশাপাশি বইমেলা, পণ্য ও হস্তশিল্প মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজিব সারোয়ার, সেলিম আল দীন এর ভাতুষ্পুত্র কুদরাত-ই খুদা পিকাসো।
বিএইচ
- ১১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ২বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ৩`যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও হামলা করবে না’
- ৪টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৫আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ৮কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৯জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ১০আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৩কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত