প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ ৬:৩৮ পিএম

সৌদি আরবে আবাসন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৬ হাজার ৬০৬ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একটি সরকারি প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

গত ৮ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত, আবাসনের নিয়ম লঙ্ঘনের দায়ে মোট ৯ হাজার ৮৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৪২২ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার দায়ে এবং আরো ২ হাজার ২৮৯ জনকে শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য গ্রেপ্তার করা হয়।

সরকারি ওই প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৩৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কেউ পরিবহন এবং আশ্রয় প্রদানসহ সৌদিতে অবৈধভাকে প্রবেশে সহায়তা করছে, এমন তথ্য পাওয়া গেলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং দুই লাখ ৬০ হাজার ডলার (১০ লাখ সৌদি রিয়াল) পর্যন্ত জরিমানা বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

শেয়ার

পাঠকের মতামত

জয়সওয়াল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব পর্যবেক্ষণ করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য ...

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ইস্যুতে ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ...

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে ...