
এবছর সৌদীআরবে পবিত্র হজ পালন করেছেন ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন পুরুষ ও নারী। এরমধ্যে বিদেশি ছিলেন, ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন। সৌদির হাজি ছিলেন ১ লাখ ৮৪ হাজার ১৩০ জন। যদিও হজ পরিকল্পনায় মোট ২০ লাখ মানুষ এবার হজ করবেন বলে জানিয়েছিল সৌদির হজ মন্ত্রণালয়।
বিশ্বব্যাপী ২০২০ সালে করোনা ভাইরাস মহামারি ছড়িয়ে পড়লে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। দেশটিতে প্রবেশে কড়াকড়ি নিয়ম জারি করা হয়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলে ওই বছর মাত্র ১০ হাজার মানুষকে হজ করার সুযোগ দেয় দেশটি।
তবে মহামারির প্রকোপ কমে আসায় ২০২১ সালে ৫৯ হাজার আর ২০২২ সালে প্রায় ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পান। আর এ বছর করোনার সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়— ফলে ধারণা করা হয়েছিল, এবার আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক হাজি হজ করবেন।
এমনকি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, তাদের প্রত্যাশা এ বছর ২৫ লাখেরও বেশি মানুষ পবিত্র হজব্রত পালন করবেন। যা হবে নতুন ইতিহাস।
তবে যে প্রত্যাশা করা হয়েছিল সেটি পূরণ হয়নি। সৌদি আরবের পরিসংখ্যান ব্যুরো মঙ্গলবার (২৭ জুন) জানিয়েছে, এ বছর ১৫০টিরও বেশি দেশের— ১৮ লাখের বেশি হাজির পদচারণায় মুখরিত হয়েছিল আরাফাতের ময়দান।
সংস্থাটি এ ব্যাপারে বলেছে, এ বছর ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন পুরুষ ও নারী হজ করেছেন। যারমধ্যে বিদেশি ছিলেন ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন। সৌদির হাজি ছিলেন ১ লাখ ৮৪ হাজার ১৩০ জন।
ইতোমধ্যে কোরবানীর মাধ্যমে হাজীদের হজ কার্যক্রমের প্রাথমিক পর্ব শেষ হয়েছে। তবে এখনো শয়তানকে পাথরমারা এবং বিদায়ী তাওয়াফ বাকী রয়েছে। হজের নিয়্যত করার পর অনেকগুলো কাজ থেকে হাজীদের বিরত থাকতে হয়। এর কোনোটা ছুটে গেলে তাদেরকে দম বা কাফফারা দিতে হয়। তবে পরিপূর্ণ হালাল হওয়ার আগে স্বামী/স্ত্রী সহবাস ছাড়া আর সব কাজ এখন তারা করতে পারবেন।
- ১বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ২ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ৩বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৪মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৫সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৬জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৭ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৮বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৯ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ১০দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৭‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত