নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫ ১:১৪ পিএম

হজ কার্যক্রমে মন্ত্রণালয় থেকে সরকারের কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ নিলে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে বলে সতর্ক করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেছেন, আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এ বিষয়ে আপনারা (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা) আমাকে সহযোগিতা করবেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আয়োজিত মেলা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

ধর্ম উপদেষ্টা বলেন, উড়োজাহাজের ভাড়া কমাতে আমরা কাজ শুরু করেছি। বিমানসহ হজে যুক্ত অন্য কোনো এয়ারলাইন্সের সঙ্গে আমরা যখনই কথা বলবো তখন হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত রাখবো, যেন তারা মতামত জানাতে পারেন।

তিনি বলেন, গত হজে কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা, তামাক সরবরাহ করেছে। এগুলো জেদ্দা বিমানবন্দরে গিয়ে ধরা পড়েছে। যাত্রীদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এগুলো এজেন্সি তাদের সরবরাহ করেছে। আমাদের দেশে জর্দা খাওয়া অপরাধ না হলেও সৌদি আইনে তা মাদক হিসেবে গণ্য করা হয়। এতে আমরা লজ্জিত হই। একজন হাজির কেন জর্দা-তামাক নিতে হবে। এগুলো বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন করছে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, গত হজে জেদ্দা বিমানবন্দর দিয়ে ঢাকা ফেরার পথে এক এজেন্সি মালিক হজযাত্রীকে দিয়ে দুই কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছেন। পরে তা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। এসব বিষয়ে হাবসহ সবাইকে সচেতন হতে হবে। দেশের সুনাম ক্ষুণ্ন করা যাবে না।

অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বিরোধীদলীয় নেতা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশে আমরা আর ...

সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

সংবাদকর্মী ও গণমাধ্যমের স্বার্থে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ...

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে নিম্নচাপে ...

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে। জানা গেছে, ...

স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার

স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ...