প্রকাশিত: জুলাই ৪, ২০২৪ ৬:৩৪ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন বিএনপির আহবায়কসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা প্রদান করেন। আগামী ২৭ জুলাই এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা হলেন, উপজেলার গড্ডিমারী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম, মো. আকতার হোসেন, মো. শামসুল হুদা লিটন, মো. আকবর হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম রফিক, মো. রনি হোসেন।

তবে মনোনয়নপত্র ক্রয় করেও জমা দেন মো. হুমায়ুন কবির মাসুম।

খোঁজ নিয়ে জানা গেছে, হাতীবান্ধা উপজেলা ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক শ্যামল গত,০৩/০৪/২৪, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে পদটি শূন্য থাকায় হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিস উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদ খান বলেন, আটটি মনোয়নপত্র উত্তোলন হলেও মাত্র সাত জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ০৫ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই হবে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...