
রবি’র একটি ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ জাতীয় দল ও ইংল্যান্ডের লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়েছেন কয়েকজন ফুটবল ভক্ত।
রবি আজিয়াটা পিএলসির উদ্যোগে আয়োজিত “হামজা অ্যান্ড ফ্যানস” অনুষ্ঠানে ভক্তরা তাদের প্রিয় তারকার সঙ্গে সময় কাটান।
সম্প্রতি ‘শেরাটন ঢাকা’তে অনুষ্ঠিত এক আয়োজনে তারা হামজা চৌধুরীর সঙ্গে কথা বলেন, একসঙ্গে ছবি তোলেন এবং স্মরণীয় মুহূর্ত উপভোগ করেন।
এ সুযোগ পেতে ভক্তদের দেশজুড়ে ছড়িয়ে থাকা হামজা চৌধুরীর পোস্টার বা কাটআউটের সঙ্গে সেলফি তুলে তা রবির অফিসিয়াল ফেসবুক পেজে অথবা নিজের প্রোফাইলে #parbetumio হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করতে হয়। গত ১ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে দেশজুড়ে ব্যাপক সাড়া পাওয়া যায়।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কক্সবাজারে রবি কাস্টমার কেয়ার পয়েন্টে হামজা চৌধুরীর পোস্টার বা কাটআউট ব্যানার স্থাপন করা হয়।
ভক্তরা সেখানে সেলফি তুলে এই ক্যাম্পেইনে অংশ নেন। পোস্ট করা ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাইক, লাভ বা কেয়ার রিয়েকশন পাওয়া ছবিগুলো থেকে বিজয়ী নির্বাচন করা হয়।
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, হামজা চৌধুরী ও তাঁর ভক্তদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি।
বিএইচ
- ১প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ২সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৩রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৪যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৫আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৬দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৭ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৮হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৯সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ১০১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত