
দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৯ শিশুর শরীরে এই ছোঁয়াচে রোগের সংক্রমণ ও উপসর্গ শনাক্ত করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে, সেখানে ৩ শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।
আবহাওয়ার পরিবর্তন ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের সরাসরি সংক্রমণে ৯৫ জন এবং হামের বিভিন্ন জটিল উপসর্গ নিয়ে ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর পাশাপাশি একই সময়ে আরও ৯২২ শিশুর শরীরে এই রোগের নানা উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৫৭৮ শিশুর হাম শনাক্ত হলো এবং ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর শরীরে হামের লক্ষণ বা উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ শিশু দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৭ হাজার ৫৩২ শিশু ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বিএইচ
- ১স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ২খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৩দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৪আজও সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- ৫দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
- ৬মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- ৭বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম
- ৮আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ৯সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ১০চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৯শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী





পাঠকের মতামত