
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রস্তুত রয়েছে। যেকোনো সময় এই ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।
মঙ্গলবার (১১ জুন) এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, বুধবার (১২ জুন) অথবা বৃহস্পতিবার (১৩ জুন) ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ফল তৈরির কাজ পুরোপুরি শেষ হওয়ায় যেকোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে। সেটি আজ রাতেও হতে পারে।
এ বিষয়ে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান বলেন, আমাদের টার্গেট ছিল ঈদের ছুটি শুরুর আগেই ফল প্রকাশ করার। যেহেতু ফল তৈরির কাজ শেষ তাই যেকোনো মুহূর্তেই তা প্রকাশ করা হতে পারে।
এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছে আবেদনকারীরা।
বিএইচ
- ১ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৩মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৫শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৬সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ১০বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত