ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স ৩১ মার্চ শেষ হওয়া অনিরীক্ষিত প্রথম প্রান্তিক ও ৩০ জুন ...

রিজেন্ট টেক্সটাইলের ইজিএম ২৭ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহার প্রক্রিয়া প্রসারিত করতে চায়। ...

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিওতে ১১৫ যোগ্য বিনিয়োগকারীর আবেদন করেছে

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ১১৫ যোগ্য বিনিয়োগকারীর আবেদন ...

৪ কোম্পানির বোর্ড সভা আজ

পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো সভায়, ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত ...

শেয়ারবাজার ও রাজস্ব আহরণে ভালো করতে পারিনি- সালমান এফ রহমান

দেশের অর্থনীতির বিভিন্ন সূচকের ধারাবাহিক অগ্রগতি হলেও শেয়ারবাজার ও রাজস্ব আহরণের ক্ষেত্রে বাংলাদেশ ভালো করতে ...

তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়মিত এজিএম-ইজিএম করার নির্দেশ

আগের মতো নির্ধারিত সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসই) সব কার্যক্রম, এজিএম ও ...

পোশাক ক্রেতাদের চাপ দিতে আইএলওকে আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

পোশাকের ক্রয়াদেশ বহাল রাখার পাশাপাশি বিদ্যমান চুক্তির ব্যাপারে দায়িত্বশীল হতে ব্র্যান্ড ক্রেতা প্রতিষ্ঠানের ওপর চাপ ...

২ কোম্পানির লেনদেন বন্ধ রোববার

রোববার লেনদেন বন্ধ রাখবে পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ২ কোম্পানি। এগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও বার্জার ...

ড্রাগন সোয়েটারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার ...

এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড ঘোষিত ডিভিডেন্ডের কিছুটা পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত ...

বাটা সু’র আয় কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু লিমিটেড গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম ...

চূড়ান্ত ডিভিডেন্ড দেবে না বাটা সু, মুনাফায় পতন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সু’র পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের চূড়ান্ত ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোম্পানিটি ...

ক্রেস্ট সিকিউরিটিজের এমডি-পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ

বিনিয়োগকারীদের সাথে প্রতারণা ও নানা অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ...

সরকারি যানবাহন ক্রয় ছয় মাসের জন্য স্থগিত

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষত কাটিয়ে উঠতে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে আগামী ছয় মাস (ডিসেম্বর পর্যন্ত) সব ধরনের সরকারি যানবাহন ক্রয় স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়। গত বুধবার জারি করা এক পরিপত্রে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলমান কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা ও সরকারের কৃচ্ছ্র সাধন নীতির আলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় নতুন বা প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় বন্ধ থাকবে। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহফুজুল আলম খান স্বাক্ষরিত পরিপত্রের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবের কাছে পাঠিয়েছে অর্থ বিভাগ। এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা এক নির্দেশনায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনাবশ্যক ব্যয় কমাতে অস্থাবর সম্পদ ক্রয়, অফিস স্পেস ভাড়া ও সাজসজ্জা সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলা হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও নির্বাহীদের অনাবশ্যক বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি কর্মচারীদের ভ্রমণ ও যাতায়াত ভাতা, আপ্যায়ন খরচ, স্টেশনারি ও উন্নয়ন ফান্ডসহ বিভিন্ন খরচে মিতব্যয়ী হওয়ার কথা বলা হয়। এছাড়া বার্ষিক ক্যালেন্ডার, ডায়েরি মুদ্রণ বা এ-জাতীয় প্রচারণামূলক ব্যয়ে অর্থ বরাদ্দ সীমিত করে আনার নির্দেশনাও দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়েছে। এ সংকট মোকাবেলায় কৃচ্ছ্র  সাধনের নীতি গ্রহণ করছে সরকার। কোন কোন খাতে আরো ব্যয় কমানো যেতে পারে তা চিহ্নিত করার কাজ চলছে। বর্তমান করোনা পরিস্থিতির ব্যয় সামলাতে এসব কৃচ্ছ্র  সাধন অর্থনীতিতে ভিন্ন মাত্রা জোগাবে। অর্থ মন্ত্রণালয় দুই ভাগে বিভাজন করে অর্থ বরাদ্দ দিয়ে থাকে। এর মধ্যে পরিচালন ব্যয় বা পরিচালন ব্যয়ের জন্য যে বরাদ্দ দেয়া হয়, তাকে বলা হয় রাজস্ব বরাদ্দ। আর উন্নয়ন কর্মসূচি পরিচালনা করতে যে বরাদ্দ দেয়া হয়, তাকে বলা হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ ব্যয়কে পরিচালন ব্যয় বলা হয়। আর উন্নয়ন প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়নের ব্যয় হলো উন্নয়ন ব্যয়। ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটে পরিচালন ব্যয় বা রাজস্ব বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৫৭ কোটি টাকা। এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি ও বৈদেশিক সহায়তা থেকে আসবে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা। সরকারের বিভিন্ন সংস্থা তাদের বরাদ্দকৃত অর্থ থেকে অনেক সময় স্থায়ীভাবে গাড়ি কেনে। আবার অনেক উন্নয়ন প্রকল্পের আওতায়ও গাড়ি কেনা হয়। প্রকল্পগুলোতে গাড়ি কেনা বাবদ অনেক অর্থ ব্যয়ের সংস্থান থাকে। কিন্তু প্রকল্প শেষে ওই গাড়ির প্রয়োজনীয়তা থাকে না। আবার গাড়ি কেনার চেয়ে এর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও জ্বালানি বাবদ খরচ হয় অনেক বেশি। এসব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও পাওয়া যায়। সেজন্য উন্নয়ন প্রকল্পের জন্য গাড়ি কেনার পরিবর্তে আউটসোর্সিংয়ের মাধ্যমে গাড়ি ভাড়া নিয়ে প্রকল্পের কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এখন যেহেতু আগামী ছয় মাস গাড়ি কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে সরকারের ব্যয় অনেক সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে গত ৮ জুলাই প্রকাশিত আরেকটি পরিপত্রে চলতি ২০২০-২১ অর্থবছরে বাস্তবায়নাধীন এডিপির আওতায় নিম্ন অগ্রাধিকার বা কম গুরুত্বপূর্ণ এবং মধ্যম অগ্রাধিকারের উন্নয়ন প্রকল্পের অর্থ খরচ বন্ধের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ‘মধ্যম অগ্রাধিকার’ প্রকল্পের যেসব খাতে অর্থ ব্যয় না করলেই নয়, এমন টাকা খরচের ক্ষেত্রে ‘কঠোর’ বিবেচনায় নিতে বলা হয়েছে। কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্পের অর্থ ব্যয় অব্যাহত রাখতে বলা হয়েছে। পরিপত্রে অর্থ মন্ত্রণালয় বলেছে, সীমিত সম্পদের ব্যয় সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পগুলোর ‘উচ্চ’, ‘মধ্যম’ ও ‘নিম্ন’ অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তিনটি পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেসবের মধ্যে রয়েছে মন্ত্রণালয়, বিভাগ বা অন্যান্য প্রতিষ্ঠান এবং অধীনস্থ দপ্তর বা সংস্থাগুলো উচ্চ অগ্রাধিকার চিহ্নিত প্রকল্পগুলো যথানিয়মে বাস্তবায়ন অব্যাহত রাখবে। মধ্যম অগ্রাধিকার চিহ্নিত প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রকল্পের যেসব খাতে অর্থ ব্যবহার অবশ্যম্ভাবী বলে বিবেচিত হবে; মন্ত্রণালয়, বিভাগ বা অন্যান্য প্রতিষ্ঠান এবং অধীনস্থ দপ্তর বা সংস্থাগুলো স্বীয় বিবেচনায় সেসব খাতে অর্থ ব্যয় করবে। তবে যেসব ক্ষেত্রে অর্থ ব্যয় পরিহার করা সম্ভব সেসব ক্ষেত্রে ব্যয় আবশ্যিকভাবে পরিহার করতে হবে। অন্যদিকে নিম্ন অগ্রাধিকার চিহ্নিত প্রকল্পগুলোর অর্থছাড় আপাতত স্থগিত থাকবে। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পগুলো এ পরিপত্রের আওতার বাইরে থাকবে। প্রকল্পের অর্থছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগের উন্নয়ন প্রকল্পের অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকা ২০১৮সহ বিদ্যমান আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। ...

গ্রামীণ আয়ে শস্য খাতের অবদান অর্ধেক কমে গেছে

দুই দশক আগেও গ্রামীণ পরিবারের আয়ের প্রধান উৎস ছিল শস্য খাত। সে সময় মোট গ্রামীণ আয়ে শস্য খাতের অবদান ছিল প্রায় এক-চতুর্থাংশ। এর পরেই অবস্থান ছিল ছোটখাটো ব্যবসা বা ক্ষুদ্র উদ্যোগের। একই সঙ্গে বড় হতে থাকে অকৃষিজ সেবা ও রেমিট্যান্স খাতের অবদানও। ফলে বর্তমানে এসে দেখা যাচ্ছে, গ্রামীণ পরিবারের আয়ে শস্য খাতের অবদান নেমে এসেছে অর্ধেকেরও নিচে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ পরিবারগুলোয় এখন শস্যনির্ভর কর্মসংস্থান অনেক কম হচ্ছে। এর বিপরীতে বেড়েছে কৃষিজ ও অকৃষিজ কর্মসংস্থান। বিশেষ করে ক্ষুদ্র ও ছোট ব্যবসা, যান্ত্রিকীকরণ, বিপণনসংশ্লিষ্ট নানা কার্যক্রমের অবদান এখন বেড়েছে। একই সঙ্গে গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মত্স্য, প্রাণী ও বনায়নের মতো শস্যবহির্ভূত উপখাতও। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, দেশে কৃষি খাতে মোট কর্মসংস্থানের হার ৪০ শতাংশ। ২০০০ সালেও দেশের গ্রামীণ পরিবারগুলোর আয়ে শস্য খাতের অবদান ছিল ২৫ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোয় তা নেমে এসেছে ১২ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণের মাধ্যমে গবেষণাটি পরিচালিত হয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম বণিক বার্তাকে বলেন, কিছু যৌক্তিক কারণেই গ্রামীণ মানুষের আয় ও কর্মসংস্থানে শস্য খাত পিছিয়ে পড়েছে। একটি রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে অন্য খাতগুলো এগিয়ে আসছে। তবে শস্য খাত মূলত আবহাওয়ানির্ভর হওয়ার কারণে সবসময়ই ঝুঁকিতে থাকে। এছাড়া ফসলের মূল্যের ওঠানামাটাও হয় অনেক বেশি। ফলে কৃষকদের উৎপাদন ও বিপণনসংশ্লিষ্ট নানা ঝুঁকি নিয়ে এ খাতে নিয়োজিত থাকতে হয়। খাদ্য ও আয়ের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদেই তাদের একপর্যায়ে এসে অকৃষিজ কর্মকাণ্ডে ঝুঁকতে হয়। গ্রামীণ কর্মসংস্থান ও আয়ে শস্য খাতের অবদান ধরে রাখতে হলে অবশ্যই আবহাওয়া নির্ভরতা কমাতে হবে জানিয়ে কৃষি অর্থনীতি সমিতির সাবেক এ সভাপতি বলেন, মাটির সংস্পর্শ ছাড়াই কৃষি খাতকে এগিয়ে নেয়ার পরিকল্পনা ও নীতি গ্রহণ করতে হবে। ক্ষুদ্র জমিকে বৃহদায়তন করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কৃষির বাণিজ্যিকীকরণের জন্য কারিগরি প্রযুক্তির রূপান্তর ও যান্ত্রিকীকরণকে দ্রুত এগিয়ে নিতে হবে। শস্য খাতে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক কৃষির প্রয়োগই সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে। গ্রামীণ মানুষের আয়ে অকৃষিজ খাতের অবদান এখন দিন দিন বাড়ছে। বিবিএসের সম্প্রতি প্রকাশিত ‘রিপোর্ট অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল স্ট্যাটিসটিকস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে, দেশের গ্রামীণ পরিবারগুলোর বার্ষিক আয় এখন প্রায় ২ লাখ ২ হাজার ৭২৪ টাকা বা মাসে প্রায় ১৬ হাজার ৮৯৩ টাকা। এর মধ্যে কৃষি এরপর ্ব পৃষ্ঠা ২ কলাম ১ খাত থেকে আসে ৩৮ দশমিক ২১ শতাংশ। বাকি প্রায় ৬১ দশমিক ৭৯ শতাংশ আসে অকৃষি খাত থেকে। বিভাগ অনুসারে কৃষি খাত থেকে আয় সবচেয়ে কম হয় ঢাকা ও সিলেট বিভাগে। এ দুটি বিভাগের বাসিন্দাদের আয়ে কৃষি খাতের অবদান যথাক্রমে ২৮ দশমিক ৮ ও ৩০ দশমিক ৬৯ শতাংশ। এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কেএএস মুরশিদ বণিক বার্তাকে বলেন, গ্রামীণ আয় ও কর্মসংস্থানের এ ধরনের পরিবর্তন দুটো বিষয়ের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একটি হলো কৃষিতে বহুমুখীকরণ হয়েছে কিন্তু শস্য খাতে এখনো কাঙ্ক্ষিত বহুমুখীকরণ হয়নি। দ্বিতীয়টি হলো শস্য খাতে এখনো বোরো ধানকেন্দ্রিক বিনিয়োগ হচ্ছে, যেটি কিনা খুব বেশি মুনাফা দিতে পারছে না। কৃষি খাতে রূপান্তর প্রক্রিয়া দ্রুত আনতে না পারলে এ খাতের ক্রমহ্রাসমান প্রবৃদ্ধির চিত্র আরো খারাপের দিকে যেতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, প্রথাগত কৃষি থেকে আধুনিক কৃষিতে যেতে হবে। দেশের চাহিদা মিটিয়ে রফতানি সক্ষম করে তুলতে হবে শস্য খাতকে। এজন্য বাড়তি বিনিয়োগ ও আর্থিক প্যাকেজ সঠিকভাবে দিতে হবে। পাশাপাশি মূল্য সংযোজন ও তারুণ্যনির্ভর কৃষিতে গুরুত্বারোপ করতে হবে। শস্য খাতে এখন মোটামুটিভাবে একটি কাঠামোগত পরিবর্তন খুব প্রয়োজন। এছাড়া সার্বিক কৃষি খাতেও মানহীনতা রয়েছে কর্মসংস্থানের। কৃষিতে বর্তমানে মোট কর্মসংস্থান প্রায় আড়াই কোটি। এর ৩৫ দশমিক ৯০ শতাংশই কাজ করছে পারিবারিক সহায়তাকারী হিসেবে। আত্মকর্মসংস্থান হয়েছে মাত্র ৩৩ দশমিক ৫২ শতাংশের। কৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছে প্রায় ৩০ শতাংশ। এ বিষয়ে এসিআই এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফা হ আনসারী বলেন, শস্য খাতের সমসাময়িক প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করতে হবে এবং সে অনুসারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শস্য বহুমুখীকরণ ও উৎপাদনশীলতায় আমরা এখন অনেকটাই পিছিয়ে। প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার ছাড়া বিকল্প টেকসই কোনো উপায় নেই। এছাড়া প্রতিকূল পরিবেশের উপযোগী প্রযুক্তি ও উৎপাদন কৌশল, হাইব্রিড শস্যের প্রসার, পানিসাশ্রয়ী সেচ পদ্ধতি, সার ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি প্রযোজন। এতে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি কৃষকের আয়ও বৃদ্ধি পাবে। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি রোধে ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নতুন জাত, ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা নিতে হবে। জমির উর্বরতাশক্তি ধরে রাখা এবং ফসলের বহুমুখীকরণের ক্ষেত্রে অবশ্যই সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। ...

খেলাপির ৮৭ শতাংশই আদায় অযোগ্য

বহুদিন থেকেই খেলাপি ঋণে হাবুডুবু খাচ্ছে ব্যাংকিং খাত। ব্যাংকারদের অনিয়ম এবং দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ আমানত। সম্প্রতি প্রকাশিত ...

এবার বেতন কমালো ওয়ান ব্যাংক

সমালোচনার মধ্যেও কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের ওয়ান ব্যাংক। ব্যাংকটি তাদের কর্মকর্তাদের বেতন ...

আজ ২ কোম্পানির পর্ষদ সভা

আজ বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো সভায়, ৩১ ডিসেম্বর, ...

গার্মেন্টস শ্রমিকদের ৮৪ কোটি টাকা সহায়তা দিয়েছে শ্রম মন্ত্রণালয়

শতভাগ রপ্তানীমুখী শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল ...

আর্থিক প্রতিবেদন অনুমোদন করেনি প্রাইম ইসলামী লাইফ

পুঁজিবাজারে বিমাখাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ...

শুল্ককে আন্তর্জাতিক মানের করতে আদায় প্রক্রিয়া আধুনিকায়ন করবে এনবিআর

কোভিড-১৯ মহামারির কারণে আন্তর্জাতিক বাণিজ্য স্তিমিত হয়ে পড়ার সময়টিকে সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পরিচালিত ...

করোনায় প্রবাসীদের ১১ কোটি টাকার ত্রাণ বিতরণ করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যাতে করোনা-পরবর্তী ...

মাস্ক দুর্নীতি : জেএমআই ও তমা কনস্ট্রাকশনের দু’জনকে জিজ্ঞাসাবাদ

করোনাভাইরাসের সুরক্ষা সরঞ্জাম মাস্ক-পিপিই ক্রয় দুর্নীতির অনুসন্ধানে মেসার্স জেএমআই হাসপাতাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর ...