
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড কক্সবাজারে চিকিৎসা উপকরণ ও সুরক্ষা সামগ্রী দিয়েছে ।
গতকাল শনিবার কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের (এলজিআরডি) সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের হাতে এসব সামগ্রী তুলে দেন সাইফ পাওয়ারটেকের ডিজিএম আল শহীদ আবদুল্লাহ, সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন এইচআর) রেজাউল করিম ও অ্যাডমিন অফিসার জাকির হোসাইন।
চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ট্রলি, ক্যানালা, মাস্ক, রেগুলেটর, ফ্লো মিটার, অক্সিজেন গ্যাস ভর্তি ৫০ সেট সিলিন্ডার, চিকিৎসকদের জন্য ৫০ সেট পিপিই, ২ হাজার ফেইস মাস্ক, ১০০ হ্যান্ড গ্লভস, আই শিল্ড ২৫টি এবং হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা ২টি।
বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রেখে শিল্প বাণিজ্য বাঁচাতে আমি ও আমার প্রতিষ্ঠান নিরলসভাবে চট্টগ্রাম বন্দরে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। একজন সচেতন নাগরিক হিসেবে আমি ও আমার প্রতিষ্ঠান ইতিমধ্যে করোনা সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছি। এ ছাড়া একজন বিবেকবান মানুষ হিসেবে চট্টগ্রাম বন্দরের দুস্থ শ্রমিকদের বিভিন্ন সময়ে খাদ্যদ্রব্য উপহার ও প্রণোদনা দিয়ে আসছি।
তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলেও অসহায় দেশবাসীর মধ্যে যথাসাধ্য ত্রাণ, হ্যান্ড গ্লভস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি দিয়েছি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের মাধ্যমে হ্যান্ড গ্লভস, মাস্ক ইত্যাদি দিয়েছি। দেশের বিভিন্ন জায়গায় দুস্থ সংবাদকর্মী ও ফুটবল কোচদের সর্বদা প্রণোদনা দিয়ে আসছি।
গত ১১ জুন আমরা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সিভিল সার্জনের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে ১০০ সেট অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। এর আগে চট্টগ্রাম বন্দর হাসপাতালে ৪টি মেডিক্যাল অক্সিজেন কনসেনট্রেটর (নেবুলাইজারসহ) ও ৪টি ভেন্টিলেটর এবং পায়রা বন্দরে পিপিই সামগ্রী দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যসেবায় নিজেকে সংশ্লিষ্ট করেছি।
আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে তরফদার মো. রুহুল আমিন সবার দোয়া চেয়েছে।
- ১সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ২অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ৩রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- ৪লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড
- ৫স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৬ইবিতে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের কক্ষ ভাংচুর
- ৭বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৮চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৯ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
- ১০চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ১০গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী





পাঠকের মতামত