
করোনাভাইরাস নির্মূলে কার্যকরী টিকা এখনও পাওয়া যায়নি। এমনকি ওষুধও নেই। তবে টিকা তৈরির পর তা যেন বিশ্বের সবার কাছে পৌঁছায়, সেই দাবি জানিয়ে ক্যাম্পেইন শুরু করেছে নোবেল পদক জয়ীসহ শতাধিক বিশ্ব নেতা।
করোনার টিকাকে বাণিজ্যিক স্বার্থমুক্ত রাখতে শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে গত শুক্রবার ‘দ্য ডিক্লেয়ার কোভিড-১৯ ভ্যাকসিন এ গ্লোবাল কমন গুড নাউ’ ক্যাম্পেইন শুরু হয়। যাতে অংশ নিয়েছেন আর্চবিশপ ডেসমন্ড তুতু, মালালা ইউসুফজাই, ইরানিয়ান রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও আইনজীবী শিরিন এবাদি, পোল্যান্ডের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিক প্রেসিডেন্ট লেচ ওয়ালেসাসহ ১৯ জন নোবেল পুরস্কার জয়ীরা।
করোনার টিকাকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়ে এক বিবৃতিতে স্বাক্ষর করেছেন ৩৬ জন সাবেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, শিল্পী ও সমাজকর্মীসহ ১১৪ বিশ্ব নেতা। বিবৃতিতে বলা হয়েছে, করোনার সম্ভাব্য টিকা প্রচারণার কার্যকারিতা নির্ভর করে এর সর্বজনীনতার উপর। মহামারি একটি দেশের স্বাস্থ্যব্যবস্থার শক্তি ও দুর্বলতাগুলো পরিষ্কারভাবে সবার সামনে তুলে ধরে।
তারা বলেছেন, ‘করোনার টিকাকে বিশ্বব্যাপী বিনামূল্যে উৎপাদন ও বিতরণে এগিয়ে আসতে বিভিন্ন দেশের সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছেন মিখাইল গর্বাচেভ, মাহাথির মোহাম্মদের মতো বিশ্বনেতারা।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত