
শীতের মৌসুমে বাজারে আসা সবজির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে। অপরদিকে কমেছে মুরগির দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। শুক্রবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
বাজারে বেশির ভাগ সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে। এসব বাজারে প্রতিকেজি সিম বিক্রি হচ্ছে ৮০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, ফুলকপি প্রতিপিস ৫০ টাকা, পাতাকপি ৫০ টাকা, করলা প্রতিকেজি ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, বরবটি ৮০ টাকা, গাজর ১২০ টাকা, চাল কুমড়া প্রতিপিস ৪০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিকেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা, মুলা ৬০ টাকা, শসা ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা ও লেবুর হালি ১৫-২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
মিরপুর ১১ নম্বর বাজারের সবজি বিক্রেতা সোলায়মান বলেন, এখনও বাজারে শীতের সবজি পুরোদমে আসতে শুরু করেনি। এছাড়া তেলের দাম বাড়ায় বেড়েছে সবজির দাম। আশা করছি শীতে সবজির দাম আরও কমবে।
এসব বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি ধরে। দেশি পেঁয়াজ প্রতিকেজি ৫৫-৫০ টাকা, ইন্ডিয়ান ও মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
এসব বাজারে গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
এছাড়া শুকনো মরিচ প্রতিকেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুন ৮০ থেকে ১৩০ টাকা, দেশি আদা ৭০ থেকে ৮০ টাকা, চায়না আদা ১৬০ টাকা, হলুদ ১৬০ টাকা থেকে ২২০ টাকা, ইন্ডিয়ান ডাল ৯০ টাকা ও দেশি ডাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
এসব বাজারে ভোজ্যতেলের প্রতিলিটার খুচরা বিক্রি হচ্ছে ১৬০ টাকা। এছাড়া বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তেলের লিটার বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়।
কমেছে চিনির দাম। বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনির কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। আটা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
বাজারে অপরিবর্তিত আছে ডিমের দাম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। হাঁসের ডিমের ডজনে দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।
বাজারে কমেছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা। গত সপ্তাহ থেকে কমেছে সোনালি মুরগির দাম। ৩০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি। গত সপ্তাহে সোনালি মুরগি বিক্রি হয়েছিল ২৯০ থেকে ৩০০ টাকায়। বেড়েছে লেয়ার মুরগির দাম। ১০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।
মিরপুর ১১ নম্বর বাজারের মুরগি বিক্রেতা মো. রুবেল বলেন, শীতকাল আসছে বলে কমেছে মুরগির দাম। মুরগির দাম আরও কমার সম্ভাবনা আছে।
- ১বেরোবি শিক্ষক ইউসুফের সনদ জালিয়াতি
- ২যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৩ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ৪গ্রামীণ ওয়ান স্কিম টুর লভ্যাংশ ঘোষণা
- ৫চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, একাধিকক গুরুত্বপূর্ণ পদ শূন্য
- ৬রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
- ৭শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৮কুষ্টিয়ায় ২২শে শ্রাবণে কবিগুরুকে স্মরণ
- ৯মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১
- ১০ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৫কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৮গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৯গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত