প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ ১১:৩৬ এএম , আপডেট: নভেম্বর ১৮, ২০২১ ১১:৪১ এএম

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এসময় কয়েকটি গাড়িও আটক করেন তারা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করে।

সরেজমিন দেখা যায়, পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধ এবং অবিলম্বে হাফ ভাড়া কার্যকরের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা গণপরিবহনে হাফপাশের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু পরিবহন শ্রমিকরা ‘হাফ পাস’ না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন। তাই শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত এবং শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ যেন না করা হয়।

তবে এ বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষকরা। সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের সিনিয়র শিক্ষকরা কথা বলেন। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।

শেয়ার

পাঠকের মতামত

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ...

পরিবেশ প্রতিমন্ত্রী পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগের ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ ...