
ব্যালন ডি অরের দৌড়ে লিওনেল মেসির চেয়ে পিছিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি ছয় ব্যালন ডি অর জিতে শীর্ষে আর পাঁচটি নিয়ে দ্বিতীয়স্থানে ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবারে রোনালদো এমন একটি পুরস্কার জিতলেন যা এখন পর্যন্ত ছুঁয়ে দেখা হয়নি মেসির। ২০২০ সালের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন জুভেন্টাসের পর্তুগিজ এই মহাতারকা।
২০০৩ সালে এই অ্যাওয়ার্ড প্রদানের প্রচলন শুরু হয়। এই অ্যাওয়ার্ড জয়ের শর্ত হচ্ছে বর্তমানে খেলতে থাকা ২৮ বছরের বেশি বয়সী খেলোয়াড় হতে হবে। আর এই বয়সীদের মধ্যে সেরাকেই এই পুরস্কার প্রদান করা হবে। শর্ত আছে আরও একটি, জীবনে একবারই একজন খেলোয়াড় এই পুরস্কার জিততে পারবেন।
অতীতে রবার্তো বাজ্জিও, আলেসসান্দ্রো দেল পিয়েরো এবং রোনালদিনহোর মতো কিংবদন্তিরা এই পুরস্কার জিতেছেন। এবার তাদের পাশে নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদোও।
রোববার (২০ ডিসেম্বর) ক্রিস্টিয়ানো রোনালদো এই পুরস্কার গ্রহণ করেন। নিয়মানুযায়ী ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ের ছাপ থেকে একটি সোনার আকৃতি বানিয়ে সম্মাননা জানানো হয়। রোনালদোর গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জয়ে আসলে ছিল না কোনো চমক কেননা গত মৌসুম থেকে শুরু করে চলতি মৌসুমেও জুভেন্টাসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে আসছিলেন সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড। সুখবরটি এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে ৩৫ বছর বয়সী রোনালদো লিখেছেন, ‘গোল্ডেন বুট পুরস্কার জিতে মোনাকোর চ্যাম্পিয়ন প্রোমেনেদে ফুটবলের সর্বকালের সেরাদের সঙ্গে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ। ’
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত