
লিওনেল মেসির ব্যালন ডি’অর জয় যেন পিএসজির জন্য বেশ অপয়া হয়েই এসেছে! কোনোভাবেই যে জিততে পারছে না মরিসিও পচেত্তিনোর দল। বুধবার রাতের ম্যাচে তাও গোলশূন্য ড্র করেছিল। কিন্তু শনিবারের সবশেষ ম্যাচে পিএসজি যে হারের শঙ্কাতেই পড়ে গিয়েছিল!
জর্জিনিও ওয়াইনাল্ডাম ছিলেন বলে রক্ষা। তার শেষ মুহূর্তের গোলেই যে লেঁসের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরতে পেরেছে পিএসজি।
চোটের কারণে বছরটাই শেষ হয়ে গেছে নেইমারের। তিনি তাই অনুমিতভাবেই দলে নেই। তবে প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে কিলিয়ান এমবাপেকে বেঞ্চে রেখে চমকে দেন পিএসজি কোচ। তিন স্বদেশি লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া আর মাউরো ইকার্দিকে নিয়ে আক্রমণ সাজান এই আর্জেন্টাইন কোচ।
তবে তাতে ক্ষতি ছাড়া লাভ হয়নি তেমন। আক্রমণ হয়েছে ভোঁতা, শেষমেশ সেই বেঞ্চে থাকা এমবাপের যোগানেই এসেছে পিএসজির গোল। মেসি অবশ্য কাছাকাছি গিয়েছিলেন, গোল করার, করানোর চেষ্টা কম করেননি। ১৮ মিনিটে তার শট ফেরে বারপোস্টে লেগে। বিরতির আগে তার বাড়ানো বলে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন ইকার্দি, লক্ষ্যে রাখতে পারলেই হয়তো গোলের দেখা পেয়ে যেত পিএসজি, কিন্তু তিনি তা পারলেন কই! মারলেন লক্ষ্যের অনেক বাইরে দিয়ে। তাতে হতাশাই সঙ্গী হয় পিএসজির, প্রথমার্ধের বাকি সময় যেমন হয়েছে।
তবে প্রথমার্ধটা আরও হতাশার হতে পারত দলটির। গোলমুখে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসকে। প্রথমার্ধেই সেভ দিয়েছেন কমপক্ষে চারটি। তাই গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
বিরতির পর সুযোগই তৈরি করতে পারছিল না পিএসজি। উল্টো গোল হজম করে বসে ৬৩ মিনিটে। সিকো ফোফানার শট প্রথমার্ধে দেয়াল তুলে দাঁড়ানো নাভাসের হাত ফসকে জড়ায় জালে। এই গোলের বিল্ড আপে মেসি ফাউলের শিকার হয়েছিলেন, তাই গোল বাতিলের জোরালো আবেদনই করেছিল পিএসজি। যদিও রেফারি তাতে কান দেননি মোটেও। প্রতিবাদের কারণে বরং হলুদ কার্ড দেখান পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকে।
এরপর গোলের সুযোগ সৃষ্টি হচ্ছিল না, তাই পিএসজির হারের শঙ্কাও বাড়ছিল পাল্লা দিয়ে। বদলি হিসেবে নামা এমবাপের বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে শেষমেশ দলকে রক্ষা করেন আরেক বদলি জর্জিনিও ওয়াইনাল্ডাম। ১-১ ড্রয়ে বাধ্য হয় পিএসজি।
এই ড্রয়ের ফলেও অবশ্য পিএসজি আছে লিগের শীর্ষেই। ১৭ ম্যাচ শেষে ১৩ জয় আর তিন ড্রয়ে ৪২ পয়েন্ট অর্জন করেছে পচেত্তিনোর শিষ্যরা। দুইয়ে থাকা মার্শেইয়ের সংগ্রহ এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট।
- ১
- ২চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৩সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৪চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৫ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৬জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৭কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৮বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত