
সিটি ব্রোকারেজ লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ডিরেক্ট এফএন লিমিটেডের মধ্যে এপিআই ইউএটি চালুর জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷
ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মিসবাহ উদ্দিন আফান ইউসুফ এবং ডিরেক্টএফএন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়ালিদ আল-বাল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন৷
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর উপ মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান, সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট একেএম ফজলে রাব্বি, হেড অব ইনফরমেশন টেকনোলজি নজরুল ইসলাম, সিটি ব্রোকারেজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টের পরামর্শক নিজাম উদ্দিন আহমেহ এবং ডিরেক্টএফএন এর প্রতিনিধি আরমান আহমেদ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷
প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আল আমিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ পর্যন্ত ৫টি ব্রোকারেজ হাউজ ইতিমধ্যেই ডিএসইতে এপিআই ইউএটি চুক্তি সম্পন্ন করেছে৷ আরো কয়েকটি ব্রোকরেজ হাউজ এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াধীন রয়েছে৷
উল্লেখ্য যে, বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) চালুর উদ্যোগ গ্রহণ করে৷ এরই প্রেক্ষিতে ২৬টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করেছে৷
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত