
করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সৌদি আরবে আকাশ, সড়ক ও নৌপথে বাইরের দেশ থেকে মানুষের প্রবেশ বন্ধ রয়েছে; এই সিদ্ধান্ত আরও এক সপ্তাহ কার্যকর থাকবে।
স্থানীয় সময় সোমবার কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় বলে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, কয়েকটি দেশে সম্প্রতি করোনার যে নতুন ধরন ছড়িয়ে পড়েছে; তারই নিয়ন্ত্রণে দেশে বাইরের দেশ থেকে মানুষের প্রবেশ বন্ধ রাখা হচ্ছে।
এর আগে গত ২১ ডিসেম্বর এক সপ্তাহ সৌদিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। সড়ক পথ ও নৌপথের জন্যও এই সিদ্ধান্ত কার্যকর হয়। যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
বিবৃতিতে সরকার জানিয়েছে, সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও এই সময়ের মধ্যে বিশেষ পরিস্থিতিতে অতি প্রয়োজনীয় ফ্লাইট চালু থাকবে। সৌদির বাসিন্দা নন- এমন মানুষের সৌদি ত্যাগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
আরব নিউজ বলছে, ৮ ডিসেম্বরের পর ইউরোপ বা করোনার উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে যারা সৌদিতে প্রবেশ করেছেনে তাদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে।
গত তিন মাসের মধ্যে যারা ইউরোপের কোনও দেশ থেকে বা এই পথে সৌদিতে প্রবেশ করেছেন তাদের প্রত্যেককে করোনার পরীক্ষা করাতে হবে। করোনা পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ২এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৩সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৫চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৬ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৯ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত