
পুঁজিবাজারের তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হলেন মোহাম্মদ মামদুদুর রশীদ। সোমবার তিনি নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবসা উন্নয়নের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রশীদ ৩১ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ একজন দক্ষ পেশাদার ব্যাংকার। তিনি বাংলাদেশ, ভারত এবং অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ একাধিক দেশী ও ভিনদেশীয় ব্যাংকিং পরিমন্ডলে ফিন্যান্স ও ব্যাংকিং উভয় ক্ষেত্রে অভিজ্ঞতা সমৃদ্ধ।
রশীদ ব্র্যাক এবং ব্র্যাক ইন্টারন্যাশনাল এর গ্রুপ চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি ব্র্যাক ব্যাংক-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে (হোলসেল ব্যাংকিং/এসএমই এবং ট্রেজারী) দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি করপোরেট ও এসএমই, ফিন্যান্স, অপারেশন্স্, ঝুঁকি ব্যবস্থাপনা (ক্রেডিট, মার্কেট ও অপারেশনাল), কমপ্লায়েন্স, মানবসম্পদ এবং সাধারণসেবাসহ ব্যাংকিং এর বিভিন্ন কার্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিটিব্যাংক-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের করপোরেট ও ইনিস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসায় প্ল্যানিং বিভাগের প্রধান ছিলেন তিনি। এছাড়া তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশে ও বিদেশে শিক্ষা ও প্রশিক্ষণ প্রাপ্ত জনাব রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ (ফিন্যান্স) সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডাইস বিশ্ববিদ্যালয় থেকে আর্ন্তজাতিক অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে এমএ ডিগ্রী অর্জন করেন। তিনি সিপিএ অস্ট্রেলিয়ার একজন ফেলো মেম্বার (এফসিপিএ) । তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক এবং ১৯৮৫ সালে মেরিন একাডেমী থেকে প্রেসিডেন্ট স্বর্ণপদক লাভ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী জনাব রশীদ ব্যাংকিং পেশায় যোগদানের পূর্বে একজন নাবিক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন-এ প্রভাষক (ফিন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করেন।
- ১২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ২মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৩ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৪আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৭গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৮পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ১০সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন





পাঠকের মতামত