
প্রমোশনসহ ৩ দফা দাবিতে আবারও নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে সাত কলেজের দর্শন বিভাগের ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেন।
অবরোধের কারণে এই সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রী রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা যেকোনো মূল্যে প্রমোশন চাই। করোনার কারণে সারা দেশের বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হয়েছে। এমনকি অনলাইনেই পরীক্ষা হয়েছে। কিন্তু সাত কলেজের অনলাইনে ক্লাস নিয়ে পরীক্ষা হয়েছে অফলাইনে। এ সময় অসংখ্য শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এমন অসুস্থ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তাই মানবিক দিক বিবেচনা করে ১ম, ২য় ও ৩য় বর্ষের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি জানান তারা।
এ সময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন-
১। করোনা সংক্রমণের কারণে ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষার সুযোগ দিতে হবে।
২। দর্শন বিভাগের প্রশ্নের মান বণ্টন পরিবর্তন করতে হবে।
৩। গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে
হবে।
সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, করোনার আগে সাত কলেজের অনার্সের পরীক্ষা হতো ৮০ নম্বরের এবং সময় বরাদ্দ ছিল ৪ ঘণ্টা। কিন্তু এ বছর করোনার অজুহাতে ৮০ নম্বরের পরীক্ষা ৪ ঘণ্টা না হয়ে ২ ঘণ্টায় অনুষ্ঠিত হয়। এ কারণে শিক্ষার্থীরা বরাদ্দ সময়ের সাথে নম্বরের সমন্বয় করে পরীক্ষা দিতে পারেনি। তাই অধিকাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।
ইকবাল নামের আরেক শিক্ষার্থী বলেন, করোনাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিয়েছে। প্রশ্নের সাথে সময়েরও সমন্বয় করা হয়। সেক্ষেত্রে আমরা এটাকে এক ধরনের বৈষম্য বলতে পারি। করোনার কারণে আমরা এক বর্ষে ২ বছর অতিক্রম করে ফেলেছি। যেখানে ৪ বছরে অনার্স শেষ হওয়ার কথা ছিল। এখন নতুন পরীক্ষা পদ্ধতির কারণে যদি শিক্ষার্থীদের আরও ১টি বছর চলে যায়, তবে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব।
আন্দোলনের সমন্বয়ক বাংলা কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর নেওয়াজ বলেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে এখানেই আমরণ অনশন করব। তবু আমাদের দাবি মেনে নিতে হবে।
উল্লেখ্য, একই দাবিতে গত ১৩ মার্চ দুপুর আড়াইটায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন এবং ১৮ মার্চ নীলক্ষেত অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।
- ১শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ২আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৩কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৪নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৫দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৮কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ৯চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে ডায়রিয়া-চর্মরোগ
- ১০দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ১০আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প





পাঠকের মতামত