
রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৩ মার্চ) ভোর রাতে দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- সাহিদ হাসান, তার স্ত্রী রেখা আক্তার, তাদের ১০ বছর বয়সী মেয়ে সাফা ও নয় বছরের ছেলে সাফিয়ান। তাদের মধ্যে সাহিদের অবস্থা সংকটাপন্ন। তার শরীরের ৯৫ ভাগের বেশি পুড়ে গেছে। রেখাও শঙ্কামুক্ত নন। তার পুড়েছে ৩০ ভাগ।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, একটি আবাসিক ভবনের তৃতীয় তলার বাসার রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ধরে যাওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাসায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। কিন্তু তার আগেই দগ্ধ হন ওই চারজন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, বাড্ডা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ চারজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে সাহিদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের শরীর ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
চারজনেরই জরুরি বিভাগে চিকিৎসা চলছে। সাহিদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হতে পারে বলে জানান এই চিকিৎসক।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান





পাঠকের মতামত