
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে ‘বিমসটেক সনদ’ সইয়ের প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, ‘আশা করা হচ্ছে, সনদটি বিমসটেক ফোরামকে বাংলাদেশসহ বঙ্গোপসাগর এলাকাকে একটি টেকসই শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করতে সাহায্য করবে।’
বুধবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে বিমসটেক সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা ভার্চুয়ালি যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অন্যান্য সমকক্ষের মতো ঢাকা থেকে ভার্চুয়ালি সামিটে যোগ দেবেন এবং পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিরা কলম্বোতে সশরীরে উপস্থিত থাকবেন।
ড. মোমেন বলেন, ‘সনদটি এ ফোরামকে সমন্বিত প্রচেষ্টা, অর্থপূর্ণ সহযোগিতা এবং গভীর সংহতির মাধ্যমে গতিশীল, কার্যকর ও উৎপাদনশীল আঞ্চলিক সংগঠনে পরিণত করতে সহায়তা করবে।’
তিনি বলেন, সনদ ছাড়াও শীর্ষ সম্মেলনে আরও তিনটি চুক্তির প্রস্তাব করা হয়েছে এবং পরিবহন সংযোগের জন্য বিমসটেক মাস্টার প্ল্যানসহ বহু কাঙ্ক্ষিত দুটি নথি সরকারপ্রধানদের দ্বারা গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বিমসটেক পরিবহন সংযোগের বিষয়ে ঢাকা একটি জোরালো প্রস্তাব দিয়েছে, সেটা হলো- ‘আমরা (বাংলাদেশ) যোগাযোগের কেন্দ্রবিন্দু।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কানেক্টিভিটির ওপর অনেক জোর দিয়েছে। কারণ ‘আমরা বিশ্বাস করি কানেক্টিভিটিই উৎপাদনশীলতা’।
এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, বাংলাদেশ বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটিও উত্থাপন করবে। আমরা যেখানেই যাই, রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করি। বিমসটেক সম্মেলনে মিয়ানমারের কেন্দ্রীয় মন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।’
ড. মোমেন কলম্বোতে শীর্ষ সম্মেলনের আগে ২৯ মার্চ বিমসটেকের ১৮তম বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন।
দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) একটি আঞ্চলিক সংস্থা, যার সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে পাঁচটি দক্ষিণ এশিয়ার। সেগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি দেশ হলো- মিয়ানমার ও থাইল্যান্ড।
বিমসটেক ১৯৯৭ সালে ৬ জুন বাংলাদেশসহ চারটি সদস্য নিয়ে প্রতিষ্ঠিত। এখন সংস্থাটির বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ এবং শক্তি থেকে শুরু করে সাংস্কৃতিক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে।
- ১মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ২পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৩সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৬নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৭রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৮চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১০নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৮সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান





পাঠকের মতামত