
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের আঙ্গুলি হেলনে চলে না। নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট সমস্যা সমিতির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক নেতারা মিলে নিষ্পত্তি করবেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের দেওয়ার এক বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। বুধবার আইনজীবী সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান আইনমন্ত্রী।
এর আগে আইন পাসের আলোচনায় অংশ নিয়ে বিএনপির এমপি হারুনুর রশীদ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, কিন্তু দুই সপ্তাহেও ফলাফল ঘোষণা করা হয়নি। ৫০ বছরের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। এটা হতে পারে না। এটা বিরাট লজ্জার।
আইন পাস হওয়ার পরে হারুনের বক্তব্যের জবাব দিতে অনির্ধারিত আলোচনায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা নিয়ে সদস্য ও প্রার্থীদের আপত্তি আছে। এ বিষয়ে কী হবে তা সমিতি ঠিক করবে। গতকাল তারা সভা করেছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, সমিতির জ্যেষ্ঠ সদস্য এবং সাবেক সভাপতি- সম্পাদকেরা বসে সিদ্ধান্ত নেবেন, সেটা কীভাবে নিষ্পত্তি করবেন। এটা সরকারের ঘাড়ে চাপানো ঠিক হয়নি।
- ১সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ২ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৩রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৪ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৭আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৮শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৯নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ১০বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৫আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৮কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৯কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত