
লা লিগায় আরও এক ধাপ এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েছিল তারা। পরে দ্বিতীয়ার্ধে অসাধারণ এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে তারা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্টে এগিয়ে থাকল রিয়াল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে দলটির কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তাদের হোঁচট খাওয়ার আশায় আছে অন্যরা। বার্সেলোনার জাভি হার্নান্দেজও বলেছিলেন এমনটি। তবে আনচেলত্তি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, হোঁচট খাবেন না তারা। যদিও এখন লিগ দৌড় বাকি বলেই বিশ্বাস তার।
তিনি বলেছেন, ‘সবাই অপেক্ষায় আছে রিয়াল মাদ্রিদ হোঁচট খাবে, কিন্তু রিয়াল মাদ্রিদ হোঁচট খায় না। কারণ আমাদের মানসিকতা ও দৃঢ়তা আছে এগুলো সামলানোর। লা লিগা অবশ্যই এখনও শেষ হয়ে যায়নি, তবে আমরা বড় এক পদক্ষেপ নিয়েছি।’
সেভিয়া ম্যাচ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘ছেলেরা হাল ছেড়ে দেয়নি দুটি ভুলের পরও এবং পেছন থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য এই জয়ের কৃতিত্ব তাদেরই। এই দলের এমন পারফরম্যান্সে আমি বিস্মিত নই, তবে দ্বিতীয়ার্ধে দল যেমন খেলেছে, তাতে আমি গর্বিত। দলের সবার প্রতি কৃতজ্ঞতা।’
রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। গোলও বাতিল হয় একটি। এ নিয়ে জাভি বলেছেন, ‘আমরা জিততে পেরেছি বিতর্কিত অনেক কিছুর পরও। বুঝতেই পারছি না, রেফারি কীভাবে ভিনিসিয়াসের ক্ষেত্রে হ্যান্ডবল ধরলেন, দিয়েগো কার্লেসোরটা ধরলেন না।’
- ১ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
- ৪সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৫গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ৬কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
- ৭তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই: প্রতিমন্ত্রী ফরহাদ
- ৮চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৯সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ১০টাংস্টেন ও ব্যাটারি বর্জ্য রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- ১আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ২সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৩গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৪ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৫সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৬বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৭১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ১০আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান





পাঠকের মতামত