
৫০ বছর ধরে অন্যের জুতা-সেন্ডেল পরিপাটি করলেও হয়নি নিজের ভাগ্যের পরিবর্তন। শ্রীপুর উপজেলা সদরে রাস্তার পাশের ফুটপাতে বছরের পর বছর বাক্স নিয়ে বসে আছেন গোপী দাস। বয়স তার আশির কৌটায়।
সঙ্গে রয়েছে সুই-সুতা, চিমটে, নেহাই, কাঠের তক্তা, চামড়া, চামড়া কাটার যন্ত্র এবং রং (কালি)। ওইসব দিয়ে ছেড়া জুতা সেলাই আর রং বা কালি দিয়ে সুন্দরভাবে পরিপাটি করে দিচ্ছেন বাপ-বেটা দুজনে মিলে। প্রতিদিনই এমন দৃশ্য দেখা যায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সদরের বকুল তলা মোড় এলাকায়।
রাস্তার পাশে ফুটপাতে বসে অর্ধশত বছরের অধিক সময় ধরে এ কাজ করে আসছেন তিনি। বয়সের ভারে নুয়ে পড়লেও সমানে চালিয়ে নিচ্ছেন তার নিজ কর্ম। অন্যের ছেড়া জুতা-সেন্ডেল নিপুণ হাতের ছোঁয়ায় সেলাই আর রং কালি দিয়ে পরিপাটি করে দিলেও তাঁর নিজের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেননি। বর্তমানে বাবার এ কাজের হাল ধরেছে ছেলে তরুন দাস। অন্য ছেলেরা এ পেশায় আসতে চাই না। তাই কিছুদিন বাবাকে এ কাজে সাহায্য করলেও এখন আর কেউ আসে না। আট জনের সংসার অভাব অনটনের মধ্যে চলছে তাদের জীবন।
কথা হয় গোপী দাসের সাথে। তিনি জানান, বাপ-দাদারা জুতা সেলাই করতেন তাদের পরে আমিও একই পেশায় কাজ করছি। এখানে পার করছি জীবনের প্রায় পুরোটা সময়। হয়তো বাকিটা জীবন ও এখানেই পার হবে। কিন্তু এখন যা পাই তা দিয়ে সংসার চলেনা।
মানুষের এখন টাকা হয়ে গেছে, কেউ ছেঁড়া জুতা সেলাই করে পায়ে দেয় না। সারাদিনে ২শ টাকার কাজ করাও কঠিন হয়ে যায়। প্রায় ৫০ বছর ধরে এই কাজ করে সংসার চালিয়েছি। কিন্তু এখন আর পারছি না।
তিনি আরো বলেন, আমাদের এলাকা ঋষি পাড়া হিসাবে পরিচিত। এ গ্রামের অধিকাংশ মানুষ মুচি পেশার সাথে জড়িত। কিন্তু বর্তমানে যারা ছোট বেলা থেকে মুচি হিসেবে কাজ করে আসছেন অন্য কোনো কাজ করতে পারেন না শুধু তারাই পুরোনো পেশা ধরে রেখেছেন। তবে তাঁদের বেশির ভাগই চান না সন্তানরাও এই কাজ শিখুক। এখন অনেকেই সেলুনে কাজ করছে। এ অবস্থায় আমরা কয়েকটি পরিবার এখনো এ পেশায় জীবিকা নির্বাহ করছি।
শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর নাথে কথা বল্লে তিনি জানান, গোপী দাসকে অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। ছেলে তরুন দাসকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ দিনের প্রশিক্ষণ ও ব্যবসা সম্প্রসারণের জন্য আর্থিক অনুদান দেওয়া হবে। গোপীদাসের আসা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সর্ব ক্ষেত্র যে ভাবে এগিয়ে চলছে মুচি সম্প্রদায়ের উন্নয়নের জন্যও সরকার অবিলম্বে এগিয়ে আসবেন।
- ১আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৭প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৯রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন





পাঠকের মতামত