প্রকাশিত: মে ১৪, ২০২২ ৬:২৮ পিএম

মাগুরায় দীর্ঘ ৭ বছর পর আজ শনিবার জেলা আওয়ামীলীগের সম্মেলন থেকে আফম আব্দুল ফাত্তাহকে সভাপতি ও পংকজ কুমার কুন্ডুকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলন উপলক্ষে সকাল থেকে শহরের নোমানী ময়দানে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হয়।

সকালে পতাকা উত্তোলন কমিটি বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে অনলাইনে সংযুক্ত থেকে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমসহ অন্যরা। সম্মেলন শেষে নোমানী ময়দান থেকে নতুন কমিটি ঘোষণা করা হয় । সর্বশেষ ২০১৫ সালের ৮ মার্চ মাগুরা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...