
১৯৮২ সালে প্রতিষ্ঠিত ফেনী জেনারেল হাসপাতাল মর্গটি (লাশ ঘর) সবসময়ই তুলনামূলক অবহেলিত ছিলো। পরে বিষয়টি দৃষ্টিগোচরে এলে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী লাশকাটা ঘরটি শীতাতপ নিয়ন্ত্রিত করার ব্যবস্থা করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ফেনীর সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার মর্গে ব্যবহারিত আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করে দেন। কিন্তু দীর্ঘ ৪০ বছরেও এ মর্গে মরদেহ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় নানা সমস্যার সৃষ্টি হতো।
২৫০ শয্যা বিশিষ্ট মর্গে ফেনী জেনারেল হাসপাতাল ৬টি ড্রিপ ফ্রিজ রবিবার সংযোজন করা হয়েছে। গণপূর্ত বিভাগের মাধ্যমে ফেনী জেনারেল হাসপাতালে এ ফ্রিজ স্থাপন করা হয়। এতে করে অজ্ঞাত মরদেহ সংরক্ষণসহ অন্যান্য মরদেহ রক্ষণাবেক্ষণে হাসপাতালটির দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী জেনারেল হাসপাতালটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে হওয়ায় এবং আশপাশের জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় প্রতিদিনই ফেনী হাসপাতালের মর্গে মরদেহ ময়নাতদন্ত করতে হয়। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ শনাক্ত হওয়ার জন্য মর্গে মরদেহ সংরক্ষণ করতে হয়। ফ্রিজার না থাকায় অনেক সময় মরদেহ নষ্ট হয়ে বিভিন্ন পোকামাকড়ের কবলে পড়ে।
এছাড়াও আত্মহত্যা, পুকুরে ডুবে মারা যাওয়াসহ মামলা সংক্রান্ত সকল মরদেহেরই ময়নাতদন্ত করতে হয়। এসব মরদেহ যেকোনো দিন বিকেলে নিয়ে এলে পরের দিন ময়নাতদন্তের কাজ করতে হয়। যথাযথভাবে মরদেহ সংরক্ষণ করতে না পারায় ময়নাতদন্তে নানান সমস্যার সৃষ্টি হতো।
সানরাইজ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাজী নজরুল ইসলাম সোহাগ জানান, মরদেহ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনরা দূর দূরান্ত থেকে অধিক টাকা ব্যয়ে লাশবাহী বেসরকারি ফ্রিজিং গাড়ি ভাড়া করতে হতো।
এমতাবস্থায় হাসপাতাল মর্গে মরদেহ সংরক্ষণের জন্য ফ্রিজারের ব্যবস্থা হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি এসেছে। আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঁঞা জানান, মর্গে মরদেহ রাখার জন্য ফ্রিজার না থাকায় নানা রকমের সমস্যার সৃষ্টি হতো। সরকারিভাবে ফেনী হাসপাতালের মর্গে ৬টি মরদেহ রাখার ফ্রিজার স্থাপন করা হয়েছে। এতে করে
এ হাসপাতালে মরদেহ সংরক্ষণের সমস্যা লাঘব হবে। ফেনী জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, ফেনী হাসপাতাল মর্গে ফ্রিজারে মরদেহ রাখার চাহিদা বহু বছর আগে থেকেই ছিলো। দীর্ঘ প্রচেষ্টার পর হাসপাতালটিতে মরদেহ রাখার ফ্রিজারের ব্যবস্থা হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।
- ১রিকেট বেনকাইজারের বোর্ড সভা ২৯ জুলাই
- ২বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৩আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ম্যানিলায় বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
- ৫একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৬পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু
- ৯এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ১০ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৩পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৬প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৭পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৮সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত