প্রকাশিত:
মে ২৪, ২০২২ ১:১০ পিএম
, আপডেট:
মে ২৪, ২০২২ ৫:৪৯ পিএম

বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক দম্পতির স্ত্রী নিহত হয়েছেন এবং স্বামী গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকালে ৭ টায় বরিশাল-গোপালগঞ্জ মহাড়কের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সূজনকাঠী বাবনউদ্দিন তালুকদার নেসারিয়া এতিমখানার সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, সড়ক দুর্ঘটনায় নিহত রওশন বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। পাশাপাশি তার স্বামী ভ্যান চালক মান্নান সরদারকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান, ভ্যান চালক দম্পত্তি ছাগল নিয়ে পতিহার থেকে রাজিহার যাওয়ার সময় ভ্যানের পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক দম্পত্তির স্ত্রী মারা গেছেন এবং স্বামীকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত রওশন বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার স্বামী ভ্যান চালক মান্নান সরদারকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, সকাল বেলা রাস্তা ফাঁকা থাকায় ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।
- ১মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ২ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ৫মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬ভরিতে ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৭ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৯মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত