প্রকাশিত: মে ২৪, ২০২২ ১:১০ পিএম , আপডেট: মে ২৪, ২০২২ ৫:৪৯ পিএম
বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক দম্পতির স্ত্রী নিহত হয়েছেন এবং স্বামী গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকালে ৭ টায় বরিশাল-গোপালগঞ্জ মহাড়কের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সূজনকাঠী বাবনউদ্দিন তালুকদার নেসারিয়া এতিমখানার সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, সড়ক দুর্ঘটনায় নিহত রওশন বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মে‌ডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। পাশাপাশি তার স্বামী ভ্যান চালক মান্নান সরদারকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান, ভ্যান চালক দম্পত্তি ছাগল নিয়ে পতিহার থেকে রাজিহার যাওয়ার সময় ভ্যানের পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক দম্পত্তির স্ত্রী মারা গেছেন এবং স্বামীকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত রওশন বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার স্বামী ভ্যান চালক মান্নান সরদারকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, সকাল বেলা রাস্তা ফাঁকা থাকায় ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।
শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...