প্রকাশিত: মে ৩১, ২০২২ ৬:৩৭ পিএম

ঝালকাঠিতে ২০২১-২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, সুফলভোগী ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় ও বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ,তরুন কর্মকার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, মহিলা ভাইস ইসরাত জাহান সোনালী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার ধাম,ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে সদর উপজেলায় ১৫ জন সুফলভোগী ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তাব্যে আমির হোসেন আমু এমপি বলেছেন,আওয়ামী লীগ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে ইলিশ আহরণকারী জেলেদের জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। ইলিশ ধরা বন্ধের সময় জেলেদের কথা ভেবে ভিজিএফ চাল দেয়া হচ্ছে। জাতীয় ইলিশ সম্পদ উন্নয়ন ও ইলিশ রক্ষায় ইলিশ আহরণকারী জেলেদে বিকল্প আত্ম কর্মসংস্থানের জন্য আজ গরু বাছুর বিতরণ করা হয়েছে। জেলারা এ বাছুর পালন করে নিজেদের স্বাবলম্বী করবেন।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...