
ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন (৪৮) নামে একজন খুন হয়েছেন। তিনি ওই গ্রামের ইবাদত হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে প্রতিপক্ষরা উপর্যুপরি কুপিয়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। মুমূর্ষ অবস্থায় প্রথম তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে তিনি মারা যায়। নিহত জানিক গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইসার টিপুর সমর্থক ও হত্যা মামলার আসামি।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও দলাদলি ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে। তথ্য নিয়ে জানা গেছে নিহত জানিক হোসেন কিছুদিন আগে হত্যা মামলায় জামিন পেয়ে বাড়ি আসেন। নিহতের স্বজনরা জানায়,বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন এর কর্মী সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে। বর্তমানে পুরাতন বাখরবাসহ আশপাশের গ্রামে ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৬ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৭কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ১০নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি





পাঠকের মতামত