
তালের সুমিষ্ট স্বাদ আর ঘ্রাণ বেশিরভাগের কাছেই পছন্দের। সুস্বাদু এই ফল দিয়ে তৈরি করা যায় নানা ধরনের পিঠা। এই মৌসুমে বাঙালির আয়োজনে তালের পিঠা অন্যতম। তার মধ্যে একটি হলো কলা পাতায় তৈরি তালের পিঠা। যদি কলা পাতা সংগ্রহ করতে পারেন তবে এই পিঠা তৈরি করে সবাইকে চমকে দিন। এটি অত্যন্ত সুস্বাদু। চলুন তবে জেনে নেওয়া যাক কলা পাতায় তালের পিঠা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
তালের রস- ১ কাপ
চালের গুঁড়া- ৩ কাপ
চিনি- ১ কাপ
লবণ- স্বাদমতো
নারিকেল কোড়ানো- ১ কাপ
দুধ- ১ কাপ
ইস্ট- ১ চা চামচ
কলা- ২ টি।
তৈরি করবেন যেভাবে
এক কাপ তালের রসের সঙ্গে তিন কাপ চালের গুঁড়া, এক কাপ চিনি, স্বাদমতো লবণ, এক কাপ কোড়ানো নারিকেল মিশিয়ে নিন। এবার এক কাপ দুধের সঙ্গে এক চা চামচ ইস্ট মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিন। ইস্ট না থাকলে এক চা চামচ বেকিং সোডা বা পাউডারও দিতে পারেন। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিন। এবার দুটি পাকা কলা ভালোভাবে ব্লেন্ড করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিন। এতে পিঠা নরম হবে। মিশ্রণটি দুই ঘণ্টার জন্য রেখে দিন।
এবার এক টুকরো কলা পাতা নিয়ে তার উপর দুই টেবিল চামচ মিশ্রণ দিন। উপর থেকে আর একটি কলা পাতা দিয়ে হালকা হাতে চেপে দিন। এবার একটি প্যানে কলা পাতার পিঠাটি দিয়ে ঢাকনা দিয়ে রাখুন। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এভাবে ৫-৬ মিনিট রাখুন। এরপর নিচের পাতাটিতে পোড়া পোড়া দাগ দেখা গেলে উল্টে দিন। আবার ঢাকনা দিয়ে রাখতে হবে ৩-৪ মিনিটের মতো। এবার পিঠাটি তুলে নিন। এভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিন।
বিপি/এএস
- ১জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৩চট্টগ্রামে ৪ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
- ৪‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ৫জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি কমিশনারের শ্রদ্ধাঞ্জলি
- ৬শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৭বিপদ-আপদে ধৈর্য ধরবেন যেভাবে
- ৮শ্রীপুরে কৃষক দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
- ৯জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ১০কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৩ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৪এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৫৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৬মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৭শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৮মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৯সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ১০বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না





পাঠকের মতামত