প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২ ৫:১২ পিএম , আপডেট: আগস্ট ১৭, ২০২২ ৫:১২ পিএম

বগুড়ার সোনাতলায় গৃহবধুকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা সুজন কুমার(২৮) কে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুজন সোনাতলার উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেম এবং সুজনের মা সোনাতলা সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য।

র‍্যাব-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ জুলাই এক গৃহবধুকে সুজন জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ভিকটিমের কান্না ও চিৎকারের আওয়াজ শুনে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে সুজন অতি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে যায়।

এই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বগুড়া জেলার সোনাতলা থানায় গত ৯ আগষ্ট মামলা দায়ের করে এবং বগুড়া ক্যাম্পে এসেও একটি অভিযোগ দেন ওই গৃহবধূ।

অভিযোগের পর র‌্যাব-১২ বগুড়া অভিযুক্ত সুজনকে কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সুজনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...