
ময়মনসিংহ ও শেরপুরে অভিযান চালিয়ে এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মধ্যে দুইজনকে ময়মনসিংহ নগরীর একটি আবাসিক হোটেলে থেকে অপর দুইজকে শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মেহেদী হাসান, নাসিরুল ও শেরপুরের বারাকপাড়া গ্রামের দুই সহোদরা রুবিনা আক্তার ও রুমা আক্তার।
গতকাল শনিবার দুপুরে নগরীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এ তথ্য জানান। তিনি জানান, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মেহেদী হাসান ও নাসিরুলকে আটক করা হয়। পরে ব্যাপক জিঞ্জাসাবাদে তাদের ব্যবহৃত প্রাইভেটকারের ভিতর বিশেষ কায়দায় লোকানো এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ীরা জানায় এই মাদক চালানটি শেরপুর জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী দুই বোন রুমা ও রুবিনার নিকট পৌছে দেয়ার কথা ছিল। পরে আটক মেহেদী হাসান, নাসিরুলকে সাথে নিয়ে শেরপুরে মাদক সম্রাগ্রী দুই বোন রুমা ও রুবিনার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আরো ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে দুই সহোদরা রুমা ও রুবিনার নামে শেরপুরে একাধিক মামলা রয়েছে। আর মেহেদী হাসান একজন সাবেক সেনা সদস্য বলে দাবী করেছে। তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান, অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।
তিনি আরো জানান, তাদের কাছ থেকে এক কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে তার আনুমানিক মূল্য এক কোটি টাকার উপরে। সেইসাথে মাদক বিক্রির চব্বিশ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ও হেরোইন মাপার ডিজিটাল স্কেল জব্দ করা হয়। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়।
- ১আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২আইসিবি ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ইউসিবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ৯জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ১০সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত