
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে যুবসমাজকে অগ্রসৈনিক হিসেবে ভূমিকা পালন করতে হবে।
১১ সেপ্টেম্বর ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
তরুণদের মানবহিতৈষী এবং স্বেছাসেবী কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২’ প্রদানের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান।
তিনি বলেন, মানবজীবনের শ্রেষ্ঠ সময় যৌবনকাল এবং মানবসম্পদের শ্রেষ্ঠ অংশ যুবসমাজ। বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রাম ও অগ্রগতির পথে এ দেশের যুবসমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। মহান ভাষা আন্দোলন হতে স্বাধীনতা সংগ্রামসহ এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবরা যেমন জীবন উৎসর্গ করতে কার্পণ্য করেনি, তেমনি এক্ষেত্রে যুবসমাজের জন্য অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও উদ্ভাবনী উন্নয়ন নিশ্চিত করার বিকল্প নেই। তাদেরকে কর্মবিমুখতা, কুসংস্কার, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রেখে দক্ষ, আধুনিক, বিজ্ঞানমনস্ক, পরমতসহিষ্ণু, উদার ও নৈতিকতাসম্পন্ন বিবেকবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদানের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি বলেন, দেশ গড়ার হাতিয়ার যুবদের শানিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন যুব সহায়ক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করে যাচ্ছে। যুবদের জন্য গৃহীত কার্যক্রমের মধ্যে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ বিতরণ, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি ও যুব সংগঠন নিবন্ধন বিশেষভাবে প্রণিধানযোগ্য।
যুব সম্প্রদায়কে এসব সুযোগ কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণে দেশপ্রেম, কর্মে একাগ্রতা, সাহস ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।
সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অনন্য নজির স্থাপনের স্বীকৃতিস্বরূপ যারা এ বছর শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হতে যাচ্ছেন রাষ্ট্রপতি তাদের অভিনন্দন জানান। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অপরাপর যুবরা সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মো. আবদুল হামিদ ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন। বাসস।
- ১মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা
- ২রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ
- ৩চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি
- ৪সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৫বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ৬সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৭সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই
- ৮আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ৯রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ১০দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৮ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
- ৯যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত