ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬ ১১:৪২ এএম

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্টে শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউপি চেয়ার‌ম্যান হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন–বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন ও তার মেয়ে মিম।

ওসি ও চেয়ারম্যান জানান, সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়েছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুস্পৃষ্ট হয়।

তাকে বাঁচাতে এগিয়ে এলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিন জনের মরদেহ উদ্ধার করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...