
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৫ হাজার ভাতাভোগীদের মাঝে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে রবিবার দুপুরে নগরীর টাউন হলের অডিটোরিয়ামে ২০২১-২২ অর্থবছরে বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৫ হাজার বয়স্কভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ করেন মেয়র ইকরামুল হক টিটু।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুস্থ ও কম উপার্জনক্ষম বয়স্ক নাগরিকের সামাজিক নিরাপত্তা বিধান ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধিতে এ বয়স্কভাতার কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উপহার। গত অর্থবছরের পূর্ব পর্যন্ত এ যাবৎকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বয়স্কভাতার কার্ডধারী মোট নাগরিক ছিলেন ৭ হাজার ৭৩০ জন। কিন্তু গত অর্থবছরেরই মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দের মাধ্যমে ময়মনসিংহ সিটিবাসীর দাবী পূরণ করে ৫ হাজার বয়স্কভাতার কার্ড দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর বদান্যতায় কৃতজ্ঞ। এতে সিটি কর্পোরেশন এর প্রায় ৯৫ ভাগ ভাতা পাওয়ার যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা সম্ভব হয়েছে। উপস্থিত নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাস্তা, ড্রেন, সড়কবাতি, স্বাস্থ্য কেন্দ্র চালু, নাগরিক সেবার মান বৃদ্ধি সকলক্ষেত্রে আমরা কাজ করছি। আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা আক্তার, প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার, মসিকের সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ বক্তব্য রাখেন।
- ১চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ২বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৩দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৬লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৭স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৮পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৯পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ১০বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৩‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৭টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট





পাঠকের মতামত