
নিরাপদ ভেবেই মাঠের ধান খেতের বোরিং এর হাউজে বাসা পেতেছিল বিলুপ্ত প্রজাতির মেছো বাঘ, সেখানে দুটি বাচ্চাও ফোটায়। প্রায় ১৫ফুট গভীরতার পাকা হাউজের ভেতরে বাসা তৈরী করেছিল। তবে টানা বৃষ্টিপাতে পানি ঢুকে পড়ে হাউজে। আর এতেই বিপত্তি দেখা দেয়, মারা যায় একটি বাচ্চা। ঝিনাইদহের শৈলকুপার গাংকুলা গ্রামে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তারা একটি বাচ্চা উপরে তোলে। এরপর আগুনের তাপ দিয়ে বাচ্চাটিকে সুস্থ করার চেষ্টা করে। এদিকে উৎসুক জনতার ভিড়ে ভিতু হয়ে পড়ে মা মেছো বাঘটি। স্থানীয় জনগন মেছো বাঘ উদ্ধারের জন্য বনবিভাগের নজরে আনে।
শৈলকুপা উপজেলা বনবিভাগের কর্মকর্তারা একটি দঁড়ি গভীর হাউজটির ভেতরে দিয়ে মেছো বাঘটি উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে রসি টি শরীরের সাথে আটকে উপরে তুলে। তবে সেখান থেকে ক্লান্ত মেছো বাঘটি আবার পাশের পুকুরে পড়ে যায় । একটু পরে নিজেই লাফ দিয়ে ডাঙ্গায় ওঠে এবং নিরাপদে সরে যায় । এদিকে বেঁচে থাকা আরেকটি বাচ্চা সুস্থ করে ঐ ধান খেতের আশপাশে বাগানে ছেড়ে দেয়া হয়েছে।
বনবিভাগের কর্মকর্তারা জানান, জনগন সরে গেলে, কোলাহলমুক্ত হলে বাচ্চাটি তার মা নিয়ে যাবে ।
শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মখলেচুর রহমান জানান, সুস্থভাবে মেছো বাঘ ও তার ১টিবাচ্চা কে হাউজ থেকে তুলে নিরাপদে ছেড়ে দেয়া হয়েছে ।
- ১দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বায়ু সহনীয়
- ২রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ৫চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৬মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৯ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ১০খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫কমেছে সূচক ও লেনদেন
- ৬পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৭মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৮তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৯বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
- ১০গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত





পাঠকের মতামত