
ব্যাংকের ভিতর থেকে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ। রোববার সকালে নগরীর সেন্ট্রাল রোডে অগ্রণী ব্যাংকের শাখা থেকে শামীম মিয়া নামের ওই নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করে। শামীম রংপুর জেলার জেলার মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের আমজাদ হোসেনের ছেলে।
ব্যাংকের ব্যবস্থাপক আরিফুল ইসলাম জানান, শামীম ১৭ মাস থেকে ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছেন। ১০ দিন আগে তিনি বিয়ে করেছেন। আজ সকালে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা এসে দেখতে পান শামীম শুয়ে আছেন। ডাকাডাকির পরও কোনো সাড়া ধব্দ না পাওয়ায় কাছে গিয়ে দেখেন, তার মুখ দিয়ে লালা ঝরছে । এবং তিনি মারা গেছেন। সঙ্গে সঙ্গে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেই।
তিনি বলেন, বর্তমানে ব্যাংকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অবস্থান করছেন। তবে ব্যাংকের টাকাসহ অন্য কিছু খোয় গেছে কি না তা জানা যায়নি। শামীমের ভাই শরিফুল জানান, শামীম প্রতিদিন সন্ধ্যায় ব্যাংক থেকে বাড়ি আসতো। এবং সকালে বাড়ি থেকে ব্যাংকে যেত। কিন্তু গতকাল সে বাড়িতে যায়নি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না-কি আত্মহত্যা । আমরা সার্বিক বিষয়ে খোজ খবর নিচ্ছি বলে জানান তিনি
- ১খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ২চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ৩রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ৪ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ৫পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ৬কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৯বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭কমেছে সূচক ও লেনদেন
- ৮তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৯মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ১০বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার





পাঠকের মতামত