প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২১ ১২:৪২ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্সের চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা ৫৭ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮০ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৪৬ টাকা বা ৫৭ শতাংশ কমেছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৩১ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১২ টাকা বা ৩৯ শতাংশ কমেছে।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.০৯ টাকায়।

শেয়ার

পাঠকের মতামত

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড ...

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ ...