প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ ৪:৪৫ পিএম

পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক থেকে করোনা ভ্যাকসিন ও কিট নিবে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে করোনা ভ্যাকসিন ও টেস্ট কিট সরবরাহের অনুমতি পেয়েছে কোম্পানিটি।

কোম্পানি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এএফসি অ্যাগ্রো, প্রবাসী বিজ্ঞানী এবং ঢাকা ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে করোনো ভ্যাকসিন তৈরি করছে। কোম্পানিটি প্রধানমন্ত্রীর কাছ থেকে করোনা ভ্যাকসিন ও টেস্ট কিট সরবরাহের অনুমতি পেয়েছে। কোম্পানিটি খুব দ্রুত করোনা ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদনে যাবে। প্রাথমিকভাবে স্বাস্থ‌্য মন্ত্রাণলয়ে ২ কোটি ডোজের করোনা ভ্যাকসিন নিবে।

এএফসি অ্যাগ্রো বায়োটেক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৫ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ১৬ হাজার ২০০। এর মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকের হাতে ৩০ দশমিক ২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৮ দশমিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৩১ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...

মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক ...

বে লিজিংয়ের মঙ্গলবার লেনদেন চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মঙ্গলবার শেয়ার লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে ...